দুই সিডিতে সম্পূর্ণ বাংলাপিডিয়া


বাংলাদেশের মহাকোষ বা সর্ববিদ্যাসংগ্রহক যাই বলিনা কেন বাংলাপিডিয়ার সংগ্রহ এক কথায় অদ্বিতীয়। বাংলাদেশকে জানতে, বুঝতে বা বিভিন্ন জানা অজানা তথ্য সংগ্রহ করতে বাংলাপিডিয়ার জুড়ি নেই। যারা বাংলাপিডিয়া যেকোন একটি খন্ডের কিছু অংশ অন্তত একবার পড়েছেন তারা একথার সাথে দ্বিমত করবেন না। দশ খন্ডে সম্পাদিত বাংলাপিডিয়ার বাংলা ও ইংরেজী উভয় ভার্সনই পাওয়া যাবে এখন দুইটি সিডিতে। এখন সিডির সাহায্যে খুব সহজেই বাংলাদেশের মানচিত্রের উপরে ক্লিক করে পৌছে যেতে পারবেন বাংলাদেশের যেকোন জেলা বা থানাতে এবং জানতে পারছেন উক্ত জেলা বা থানার তথ্য। এছাড়া শব্দ লিখে খুঁজে নিতে পারেন আপনার কাঙ্খিত বিষয়, বুকমার্ক করে রাখতে পারেন পছন্দের বিষয়গুলো। ইচ্ছে মতো
কপি করে তা ব্যবহার করতে পারেন পছন্দের তথ্যসমূহ। সর্বপরি সম্পূর্ণ বাংলাদেশকেই পাচ্ছেন এই দুই সিডিতে। কুড়ি খন্ডে সমাপ্ত এই বইয়ের মূল্য ১৪,০০০ টাকার বেশী হলেও দুইটি সিডির মুল্য মাত্র ১০০ টাকা। বাংলাপিডিয়ার প্রথম সিডিতে রয়েছে বাংলাপিডিয়ার সম্পূর্ন তথ্য, যা বাংলা এবং ইংরেজীতে পাওয়া যাবে টেক্টট হিসাবে। আর দ্বিতীয় সিডিতে রয়েছে বিভিন্ন জানা-অজানা, আলোচিত বা জনপ্রিয় বিষয়ের উপরে ভিডিও কিল্পস। বাংলাপিডিয়ার ব্যাপারে যোগাযোগ করতে পারেন ফোন বা ইমেইলের মাধমে। ফোন ৭১৬৮৮৫৩ এবং ইমেইল ঠিকানা হচ্ছে support@banglapedia.org এছাড়াও বাংলাপিডিয়ার নিজস্ব ওয়েবসাইট হচ্ছে www.banglapedia.org .


For Further Reading,

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive