ব্লগস্পটের সেটিংস প্যানেল পরিচিতি


আগের পর্বে আমরা ব্লগ তৈরি , পোস্টিং এডিটর পরিচিতি এবং ড্যাসবোর্ডের কিছু অংশের সাথে পরিচিত হয়েছিলাম। আজ আমরা ব্লগারের সেটিংস অপশানটির সাথে বিস্তারিতভাবে পরিচিত হব।ব্লগারে লগিন করে Settings এ ক্লিক করলে এর নিচেই ৯টি ট্যাব দেখতে পাবেন।সেগুলা হলঃ
  1. Basic
  2. Publishing
  3. Formatting
  4. Comments
  5. Archiving
  6. Site Feed
  7. Email & Mobile
  8. OpenID
  9. Permission
  আসুন আমরা প্রতিটি ট্যাবের অনর্গত সেটিংস সমুহের সাথে পরিচিত হই।
1.Basic: এখানে মোট ১০টি অপশান দেখতে পাবেন।পর্যায়ক্রমিকভাবে নিচে সেগুলা নিয়ে আলোচনা করলাম।
  • Blog Tools : এটির সাহায্যে আপনি আপনার আগের কোনো ব্লগের এক্সপোর্ট করা এটম(.xml) ফাইল এর মাধ্যমে নতুন কোনো ব্লগ ইম্পোর্ট করতে পারেন।কোনো ব্লগ ইম্পোর্ট করতে চাইলে অবশ্যই .xml ফরম্যাটের এক্সপোর্টেড ব্লগের ফাইল লাগবে। উদাহরণসরূপ, আপনি আপনার অন্য কোন ব্লগের লেখাসমুহকে ও কমেণ্ট হুবুহু এই ব্লগে আনতে চাইলে আগে ওই ব্লগে ঢুকে এক্সপোর্টেড অপশানে ক্লিক করে .xml ফাইল তৈরি করুন।তারপর এই ব্লগে ঢুকে ইম্পোর্টেড অপশানে ক্লিক করে .xml ফাইলটি আপলোড করে দিন।এছাড়াও আপনার ব্লগটি যদি ডিলিট করে দিতে চান তাহলে Delete Blog অপশানে ক্লিক করার মাধ্যামে তা করতে পারেন।
  • Title: আপনার ব্লগের টাইটেল কি হবে তা নিখে দিতে পারেন এখানে।উদাহরণস্বরূপ, টেকটিউন্স এর ট্যাব এর উপর তাকালে বা মাউস রাখলে দেখতে পাবেন টেকটেউন্স এর টাইটেল (Techtunes│Bangla Blogging Platform│টেকটিউন্স│মেতে উঠুন প্রযুক্তির সুরে )।
  • Description: আপনার ব্লগের বিষয়বস্তু কি তা সংক্ষিপ্ত আকারে এখানে লিখে দিতে পারেন যা ব্লগ টাইটেলের ঠিক নিচেই প্রদর্শিত হবে।
  • Add your blog to our listings? : এই অপশানের সাহয্যে আপনার ব্লগটি ব্লগারের ব্লগ তালিকায় যোগ করতে পারেন।আপনার অনেকেই হয়ত আপনাদের ব্লগের উপরে Navbar টি খেয়াল করেছেন।অনেক ভিজিটর আছেন এটির মাধ্যমে ব্লগ খুজে থাকেন।এই অপশানটি যদি ইয়েস (Yes) করে দেন তাহলে ভিজিটর প্রদত্ত কীওয়ার্ড সম্পর্কিত কোনো কন্টেন্ট আপনার ব্লগে থাকলে আপনার ব্লগও সার্চরেজাল্ট এ প্রদর্শিত হবে।
  • Let search engines find your blog? : আপনার ব্লগ সার্চইঞ্জিন এ যুক্ত করতে চাইলে এটি ইয়েস করে দিন।আর যদি না চান অর্থাৎ ব্লগ গোপন রাখতে চাইলে নো করে দিন।
  • Show Quick Editing on your Blog? : এই অপশানটি ইয়েস করার মাধ্যমে আপনি ব্লগারে লগিন অবস্থায় প্রথম পৃষ্ঠা থেকে পোস্টসমূহ সরাসরি সম্পাদনা করতে পারেন।তা না চাইলে নো করে দিন।
  • Show Email Post links?: এটি ইয়েস করে দিন।এর সাহায্যে আপনার ব্লগের ভিজিটররা চাইলে কপি করা বাদেই আপনার ব্লগের ঠিকানা তাদের বন্ধুদের কাছে খুব সহজেই পাঠিয়ে দিতে পারেন ইমেইল করে।
  • Adult Content? :আপনার ব্লগে এডাল্ট কন্টেন্ট না থাকলে নো করে দেন আর থাকলে ইয়েস করে দেন সেক্ষেত্রে যদি আপনার ব্লগে এডাল্ট কন্টেন্ট থাকে তাহলে প্রথমে ঢুকার সময় ভিজিটররা একটা সতর্ক সংকেত মূলক ম্যাসেজ পাবেন।
  • Select post editor: এইখানে মোট তিনটি অপশান দেখতে পাবেন।২য় পর্বে আমরা যে পোস্টিং এডিটর সম্পর্কে আলোচনা করেছিলাম সেই পোস্টিং এডিটর যদি আপডেটেড চান তাহলে Updated Editor এ মার্ক করে দিন।যারা অনেক আগে থেকে ব্লগার ব্যবহার করেন এবং আগের পোস্টিং এডিটর এ অভ্যস্ত হয়ে পরেছেন তারা Old Editor এ মার্ক করার মাধ্যামে আগের এডিটরে ফিরে যেতে পারেন।তৃতীয় অপশানটি যারা এইচটিএমএল(HTML এ অভিজ্ঞ তাদের ক্ষেত্রে প্রযোজ্য।এটি মার্ক করার মাধ্যমে কম্পোজ মুড বন্ধ করে দিতে পারেন।
  • Enable transliteration?: পোস্ট লেখার সময় কোনো লেখাকে যদি অন্য ভাষায় অনুবাদ করতে চান  তাহলে এটি এনাবল করে দিন।এটি এনাবল করলে পোস্টিং এডিটরে আপনি অনুবাদক নামে আলাদা একটি আইকন পাবেন।
এরপর SAVE SETTINGS এ ক্লিক করে সেটিংস সংরক্ষণ করুন।
২  এই ট্যাবে ২ টি সেটিংস দেখতে পাবেন।প্রথমটি হল ব্লগকে কাস্টম ডোমেইনে স্থানান্তরিত করা এবং দ্বিতীয় হল বর্তমানে যে ডোমেইন চলছে সেটি পরিবর্তন করে অন্য আরেকটি তে প্রকাশ করা।ব্লগকে কিভাবে কাস্টম ডোমেইন এ নিতে হয় সেটি পরবর্তীতে আলোচনা করব। আপনি যদি ব্লগের বর্তমান ঠিকানা যদি কোন কারণে পরিবর্তন করতে চান তাহলে প্রথমে   জায়গায় কাঙ্ক্ষিত নামটি লিখে নিচে দেওয়া ওয়ার্ডগুলা সঠিকভাবে লিখে(ক্যাপচা) SAVE SETTING এ ক্লিক করলে যদি নামটি খালি থাকে তাহলে সেটিতে পরিবর্তন হয়ে যাবে।যদি ঠিকানাটি খালি না থাকে তাহলে Sorry, this blog address is not available এই লেখাটি আসবে।পুনরায় নতুন নাম দিয়ে চেষ্টা করুন।

3.Formatting: এই ট্যাবের অধীনে মোট ১১ টি সেটিংস দেখতে পাবেন।আমি পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা বর্নণা করছি।
  • Show at most: আপনার ব্লগের হোম পেইজে (প্রথম পাতায়) কতটি পোস্ট বা কত দিনের পোস্ট দেখতে চান তার সংখ্যা ঠিক করে দিতে পারেন।ডিফল্ট হিসেবে ৭ টি পোস্ট দেয়া থেকে।আপনি চাইলে এটি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন অথবা দৈনিক হিসেবে ও ঠিক করে দিতে পারেন।
  • Date Header Format :ব্লগে প্রদর্শিত তারিখের স্টাইল পছন্দ করে দিতে পারেন এই অপশানের মাধ্যমে।
  • Archive Index Date Format : ব্লগের পোস্ট সমুহের আর্চিভ ইনডেক্স এর ধরণ এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন।
  • Timestamp Format : ব্লগে প্রদর্শিত পোস্ট বা কমেন্ট প্রকাশের সময়ের স্টাইল পরিবর্তন করতে পারেন এই অপশানের মাধ্যমে।
  • Time Zone : আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হোন তাহলে টাইমজোন (GMT + 06:00) সেট করে দিন।অন্যান্য দেশে বসবাসকারীরা তাদের টাইমজোন অনুযায়ী দেখে তা সেট করে দিতে পারেন।
  • Language : ভাষা ঠিক করে দিতে পারেন এই অপশানের মাধ্যমে।
  • Convert Line Breaks : এই অপশানটি ইয়েস করে দিন।যারা এইচটিএমএল(HTML) এ অভিজ্ঞ তাদের ক্ষেত্রে প্রযোজ্য এটি।
  • Show Title Field : পোস্ট উপর টাইটেল দেখতে চাইলে ইটি ইয়েস না চাইলে নো করে দিন।
  • Show Link Fields : এটি ইয়েস করে দিন।যদি আপনার কোন পোস্টের এর লিংক এর ঠিকানা অন্য আরেকটি আরেকটি দিতে চান তাহলে নো সিলেক্ট করুন।সেক্ষেত্রে পোস্ট করার সময় এডিটরে টাইটেল বারের নিচে লিংক যোগ করার আলাদা একটি বক্স আসবে।
  • Enable Float Alignment : এটি ডিফল্ট হিসেবে ইয়েস রেখে দিন।
  • Post Template : অনেকেরই পোস্ট লেখার সময় কিছু লেখা বা কোড বারবার লাগে অর্থাৎ বারবার লিখতে হয়।এজন্য অনেক সময় মুল্যবান সময় নষ্ট হয়।এই অপশানে প্রদত্ত বক্সে আপনি সে সমস্ত লেখা বা কোড লিখে রাখতে পারেন যাতে লেখাগুলা পোস্ট এডিটর ওপেন করার সাথে সাথেই সেখানে থাকে।অর্থাৎ এই বক্স যা লিখে রাখবেন তা অটোমেটিকভাবে প্রতিবার পোস্টিং এডিটর ওপেন করার সাথে সাথে পাবেন ।


Comments:

  1. আপনার ব্লগে ভিজিটরদের করা মন্তব্যসমুহ ব্লগে প্রদর্শন করতে চান নাকি হাইড করে রাখতে চান তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন।এখানে মোট চারটি অপশান দেখতে পাবেন। আপনার ব্লগে কারা মন্তব্য করতে পারবেন সেটি এগুলোর মাধ্যমে ঠিক করে দিতে পারেন।এগুলো হলঃ
    • Anyone - includes Anonymous Users - রেজিস্ট্রেশানবিহীন যে কাউকে মন্তব্য করার অনুমতি দেয়ার জন্য এটিতে ক্লিক করতে পারেন।তখন কমেন্টকারী জিমেইল, LiveJournal,Wordpress,টাইপপ্যাড,AIM,OpenID ছাড়াও নাম বা নামবিহীনভাবে যেকোন URL ব্যবহার করে মন্তব্য করতে পারবেন।
    • Registered Users - includes OpenID – এই অপশানটি সিলেক্ট করে দিলে আপনার ব্লগে শুধুমাত্র জিমেইল, Live Journal, WordPress,টাইপপ্যাড,AIM, OpenID এর রেজিস্টার্ডরা ব্লগে মন্তব্য করতে পারবেন। ওপেনআইডি এর ব্যাপার নিচে পরে আলোচনা করব।
    • Users with Google Accounts – শুধুমাত্র জিমেল ব্যবহারকারীদের মন্তব্য করার সুবিধা দিতে চাইলে এই অপশানের সাহায্যে তা ঠিক করে দিতে পারেন।
    • Only members of this blog – এটি নির্বাচন করলে শুধুমাত্র আপনার ব্লগের রেজিস্টার্ড ব্লগাররা আপনার ব্লগে মন্তব্য করতে পারবে।
  2. Comment Form Placement: আপনার ব্লগে মন্তব্য করার জন্য নির্ধারিত বক্সটি কি আকারে দেখতে চান সেটি এই অপশানের মাধ্যামে ঠিক করে দিতে পারেন। যদি পুরো পৃষ্ঠাজুড়ে মন্তব্যবক্সটি প্রদর্শন করতে চান তাহলে Full Page এ সিলেক্ট করুন।যদি মন্তব্যবক্সটি পপ-আপ উইন্ডো আকারে দেখাতে চান তাহলে Pop-up window তে সিলেক্ট করুন আর যদি টেকটিউন্স এর মতো পোস্টের নিচে প্রদর্শিত করতে চান তাহলে Embedded below post টি সিলেক্ট করুন।
  3. Comments Default for Posts: নতুন পোস্টসমুহে মন্তব্য গ্রহন করতে চান নাকি চান না সেটি এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন। নতুন পোস্টসমুহ নির্ধারণ হবে আপনার আর্চিভ এর ধরন অনুযায়ী।
  4. Backlinks: আপনার পোস্টের মন্তব্যে করা ব্যাকলিঙ্ক সমুহ প্রদর্শন করতে চান নাকি হাইড করে রাখতে চান তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারবেন।আমার মতে এটি প্রদর্শন করাই ভাল।এতে ব্লগের ভিজিটর সংখ্যা বাড়ে।
  5. Backlinks Default for Posts: নতুনপোস্ট সমুহের মন্তব্যে ব্যাকলিঙ্ক প্রদর্শন করতে বা হাইড করতে এই অপশানের সাহায্য নিন।
  6. Comments Timestamp Format: মন্তব্যে প্রদর্শিত সময়সূচীর স্টাইল আপনার পছন্দমত এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন।
  7. Comment Form Message: এইখানে দেয়া বক্সটিতে আপনি মন্তব্যকারীদের উদ্দেশ্যে মন্তব্য করার গাইডলাইন বা আপনার পছন্দানুযায়ী যেকোন কিছু লিখে দিতে পারেন যা মন্তব্য করার বক্স এর উপরে প্রদর্শিত হবে।
  8. Comment moderation: আপনি যদি আপনার ব্লগে করা মন্তব্যসমুহ মডারেট করতে চান তাহলে এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন।সেক্ষেত্রে নিচে Email address এর ঘরে যে মেইল এড্রেস দিবেন সেটিতে আপনার ব্লগে করা মন্তব্যসমুহ পৌছে যাবে এবং সেখান থেকে আপনি মন্তব্যসমুহ নির্বাচন করতে পারবেন। যদি সবসময় মন্তব্য মডারেশান করতে চান তাহলে Always নির্বাচন করুন।যদি শুধুমাত্র আপনার দেয়া নির্দিষ্ট দিনের আগের পোস্টসমুহে মডারেশান করতে চান তাহলে পরের অপশানটি নির্বাচন করুন। আর কোনো মডারেশান করতে না চাইলে শেষের Never টি নির্বাচন করুন।
  9. Show word verification for comments? : আপনার ব্লগের মন্তব্য করার সময় ওয়ার্ড ভেরিফিকেশান বা ক্যাপচা এনাবল করতে চান নাকি চান না তা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন।সাইটের নিরাপত্তা রক্ষার্থে এবং স্প্যাম মন্তব্য থেকে দূরে থাকতে এটি এনাবল করে দিন।
  10. Show profile images on comments?: মন্তব্যকারীর প্রোফাইল পিকচার প্রদর্শন করতে চাইলে Yes আর না চাইলে No নির্বাচন করুন।
  11. Comment Notification Email: এখানে দেয়া বক্সে যে ইমেল ঠিকানা দিবেন সেটিতে আপনার ব্লগে করা মন্তব্য এর নোটিফিকেশান চলে যাবে।না দিতে চাইলে খালি রাখুন।
এবার SAVE SETTINGS এ ক্লিক করুন।


Archiving: এই অপশানের মোট দুটি সেটিংস দেখতে পাবেন। প্রথমটি হল Archive Frequency অর্থাৎ আপনার পোস্টসমুহের আর্চিভ ভান্ডার সপ্তাহিক না মাসিক হিসেবে সাজাতে চান সেটি ঠিক করে দেয়া। আর্চিভ না রাখতে চাইলে No Archive নির্বাচন করুন। দ্বিতীয়টি হচ্ছে Enable Post Pages? এটি Yes করে দিন।এটি No করে দিলে আপনার প্রতিটি পোস্ট আলাদা ইউনিক পৃষ্ঠায় খুলবে না বরং একই পৃষ্ঠায় অর্থাৎ প্রথম পৃষ্ঠায় খুলবে ।এটি NO করে দিলে উপরে Comment Form Placement এ বর্ণিত Embedded below post টি কার্যকর হবে না।

Site Feed: এখানে প্রথমেই দেখতে পাবেন Switch to: Advanced Mode অপশান।যারা ব্লগারে অভিজ্ঞ এটি তাদের জন্য প্রযোজ্য।
এরপরেরটি হচ্ছে Allow Blog Feeds এটি FULL করে দিন অর্থাৎ এখন আপনার ব্লগের সমস্ত কন্টেন্ট ব্লগসার্চ ইঞ্জিনে পাওয়া যাবে।যদি Short  করে দেন তাহলে প্রথম ৪০০ শব্দ ইনডেক্স করা হবে।এছাড়া Until Jump Break ব্যবহার করলে যতটুকু পর্যন্ত এই ট্যাগ ব্যবহার করেছেন ততটুকুর কন্টেন্ট সার্চিইঞ্জিনে পাওয়া যাবে।None করে দিলে কোনো কিছুই ইনডেক্স হবে না। এর পরেরটি Post Feed Redirect URL টির জন্য Feed burner এর ফিড বার্ন করে তার URL দরকার হবে।এটি আপাতত খালি রেখে দেন পরবর্তীতে ফিড বার্নারে ফিড বার্ন করে কিভাবে বিস্তারিত আলোচনা করব। সর্বশেষটি Post Feed Footer। এটি খালি রেখে দিন। ব্লগারে,এডসেন্সে আরো এক্সপার্ট হলে এটি আপনি নিজেই বুজবেন।

Email & Mobile:
এখানে অন্তর্গত দুটি সেটিংস এর প্রথমটি হল Email Notification.এখানে দেয়া BlogSend Address বক্সটির মধ্যে সর্বোচ্চ ১০ ইমেল ঠিকানা সেভ করে রাখতে পারেন যেগুলোতে নতুন পোস্ট পাবলিশ হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশান পৌছে যাবে। ১০ টি ঠিকানা একত্রে লিখতে পাশাপাশি কমা চিহ্ন (,)ব্যবহার করুন।
পরেরটি হল Posting Option ।এটির দেয়া দুটি অপশানের Email Posting AddressMobile Devices মাধ্যমে আপনি ব্লগারে লগিন না করে ইমেল পাঠিয়ে বা মোবাইলের মাধ্যমে ব্লগে পোস্টিং করতে পারেন।ইমেল করে পাঠানোর জন্য আপনাকে ব্লগারের মেইল এড্রেস এবং আপনার গোপন অক্ষর মিলিয়ে একটি মেইল তৈরি করতে হবে এবং সেটিতে পাঠাতে হবে।পাঠানো মেইল পোস্ট পাওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা(Publish emails immediately) বা ড্রাফট(Save emails as draft posts) হিসেবে সংরক্ষণ করা এই অপশানের মাধ্যমে ঠিক করে দিতে পারেন।মোবাইল এর মাধ্যমে কিভাবে পোস্ট পাঠানো যায় তা আপনারা অভিজ্ঞ হয়ে উঠলে বুঝতে পারবেন।

OpenID: হল মুলত একটি গ্লোবাল রিকোগ্নাইজ আইডি।অর্থাৎ ওপেন আইডি ব্যবহার কারীরা ওপেনআইডি সাপোর্ট করে এমন সাইটসমুহে একই নাম বা একই ইমেল দিয়ে নিবন্ধিত হতে পারে।এটা অনেকটা গ্রাভাটার এর মতো।আপনি OpenID তে যে মেইল এড্রেস বা ব্যাক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করবেন সেই একই তথ্য কোনো OpenID সাপোর্টেড সাইটে ওই ইমেইল দিয়ে লগিন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্যসমুহ নিয়ে নিবে অর্থাৎ আপনাকে কোনো প্রোফাইল তৈরি করতে হবেনা।যেমন আপনার ব্লগার আইডিটিও OpenID । কোনো OpenID  এনাবল সাইটে রেজিস্ট্রেশান করার সময় এই URL ব্যবহার করলে আপনার ব্লগার প্রোফাইলের তথ্যসমুহ ওই সাইটে শেয়ার করতে পারবেন।
Permission: আপনার ব্লগে আরো লেখক যোগ করতে Blog Author এর জায়গায় ADD AUTHORS এ ক্লিক করে লেখকদের ইমেইল করে আমন্ত্রন জানাতে পারেন।একের বেশীকে পাঠাতে চাইলে পাশাপাশি কমা চিহ্ন(,) ব্যবহার করুন।
এছাড়া আপনার ব্লগের পাঠক ঠিক করে দিতে পারেন Blog Reader অপশানের সাহায্যে।যে কাউকে দেখাতে Anybody এবং আপনার পছন্দকৃত পাঠককে দেখাতে Only People I choose এ ক্লিক করুন।শুধুমাত্র ব্লগের লেখকদের জন্য প্রদর্শন করতে চাইলে Only Blog Author ক্লিক করুন।

এই লিখাটির প্রায় ৭০% ই আমি কপি করেছি  । কারন এতত বড় লিখা অনেক কঠিন , তাই এই লিখার সব ক্রেডিট পাবেন নিশাচর নাইম ভাই  ।


For Further Reading,
ব্লগস্পটের সেটিংস প্যানেল পরিচিতি

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive