ব্লগস্পটের ড্যাশবোর্ড পরিচিতি


আমি আগের পোস্ট গুলিতে কিভাবে ব্লগ তৈরি করবেন এবং পোস্টিং এডিটর সম্পর্কে আলোচনা করেছিলাম।আজ আমরা দেখব  ব্লগারের ড্যাসবোর্ড । আমি পোস্ট সুন্দরভাবে বুঝার সুবিধার্থে ড্যাসবোর্ডের Settings ও Design ও Stats অপশান গুলি বাদে বাকীগুলাকে নিয়ে আলোচনা করব । 

১ এটা আপনার প্রোফাইলঃ আপনার ব্যাক্তিগত বিবরণ,শিক্ষা,যোগাযোগের ঠিকানা,পছন্দ ইত্যাদি আপনি এখানে সেট করে দিতে পারেন। 
  • View Profile (প্রফাইল দেখুন)
  • Edit Profile (তথ্যসমুহ হালনাগাদ করে দিতে পারবেন)
  • Edit Photo (ছবি চেঞ্জ করতে পারবেন)
  • Edit Notifications (কোন নোটিফিকেশন থাকলে জানতে পারবেন)
যদি আপনি আপনার প্রোফাইল গোপন করে রাখতে চান তাহলে শুধু Privacy অপশানের Share my profile এ চেকবক্সটি উঠিয়ে নিন।
২ ভাষা পরিবর্তন(Language): ব্লগের ড্যাসবোর্ড বা অন্যান্য লেখাসমুহ যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে এই অপশানের মাধ্যমে ইংরেজি বা অন্যান্য ভাষায় তা পরিবর্তন করতে পারেন।
৩  এখান থেকে একটা নতুন পোস্ট লিখা শুরু করতে হবে ।এ বিষয়ে আগে একটা পোস্ট আছে । এখান থেকে দেখে নিতে পারবেন
 Edit Post  আপনি যদি পুর্বে প্রকাশিত কোন পোস্ট এডিট করতে চান তাহলে Edit Post এ ক্লিক করতে হবে।এবার যে পোস্টটি এডিট করতে চান সেটির বাম পাশে Edit লেখাতে ক্লিক করবেন।এছাড়া আপনি প্রকাশ করেননি,সংরক্ষিত আছে এমন পোস্টও এডিট করতে পারবেন।

৫ Comments: আপনার ব্লগের কোনো পোস্টে কেউ যদি মন্তব্য করে তাহলে আপনি তা এখানে দেখতে পাবেন।আপনার ব্লগের ভিজিটর দের করা সব কমেন্ট আপনি এখান থেকে সরাসরি পর্যবেক্ষন বা মুছে ফেলতে পারবেন।আপনার ব্লগের কোনো স্পাম কমেন্ট হলে সেটি ব্লগার অটোমেটিক ব্লক করে দিলেও আপনি এখানে তা দেখতে পাবেন ব্লগ ভিজিট না করেই।
৬  Settings ও Design ও Stats নিয়ে জানতে চাইলে এই পোস্টে দেখুন
 Monetize: আপনার ব্লগের সাহয্যে আয়ের জন্য এই অপশান ব্যবহার করতে পারেন।মুলত আমাজন এবং গুগল এডসেন্স এর এডস সমুহ আপনার ব্লগে প্রদর্শন করে আয় করতে পারেন।ডিফল্ট হিসেবে এখানে আমাজন দেয়া থেকে।আম্যাজন.কম মুলত অনলাইনে বিভিন্ন পন্য শপিং এর সাইট। আম্যাজন.কম এর এডস দেখানোর জন্য কোনো আবেদন করতে হয় না শুধু নতুন রেজিস্টার করলেই হয়। এই অপশানে এডসেন্স যোগ করতে হলে আপনার এডসেন্স এপ্রুবাল একাউন্ট থাকতে হবে।এডসেন্স সম্পর্কে পরে না হয় একটা পোস্ট দিবো। আপাতত আম্যাজনের এডসমুহ আপনার ব্লগে প্রদর্শন করতে চাইলে করতে পারেন।তবে আম্যাজনে আয় করা টাকা সম্ভবত তোলা যায় না তবে তা ব্যবহার করে অনলাইনে শপিং করা যায়।প্রথমে I want to create a new Associates ID এ ক্লিক করে পরবর্তী ধাপসমুহ সঠিকভাবে পূরন করে তা আপনার ব্লগে যুক্ত করতে পারেন।
৮  View Blog ক্লিক করে আপনার ব্লগ দেখতে পাবেন ।
৯  আপনার ব্লগের যদি কোন ফলোয়ার থেকে থাকে তবে তাদের এখান থেকেই দেখতে পাবেন ।
১০ নতুন আর একটা ব্লগ বানাতে চাইলে এখানে ক্লিক করুন ।কিভাবে একটা ন তুন ব্লগ বানাতে হয় তা জানতে এই পোস্ট টি পড়তে পারেন ।
Enhanced by Zemanta


For Further Reading,
ব্লগস্পটের ড্যাশবোর্ড পরিচিতি

0 comments:

Post a Comment

লিখাটি কেমন লেগেছে জানাতে ভূলবেন না প্লীজ ।

 

Blog Archive