কীবোর্ড কাজ করছে না ,এখন উপায় কি ?
মাউস কাজ করছে না । এখন উপায় কি ?
কম্পিউটারের ১০০ টি দরকারী উইন্ডোজ শটর্কাট !
CTRL+C (Copy)
CTRL+X (Cut)
CTRL+V (Paste)
CTRL+Z (Undo)
ইউটিউবের কিছু টিপস
ভিডিও আপলোড এবং শেয়ারিং এর জন্য ইউটিউব বিশ্বব্যাপী জনপ্রিয়। কিন্তু এই সাইট থেকে সরাসরি ডাউনলোড করার কোন সুবিধা নেই। অবশ্য আইডিএম কিংবা রিয়েল প্লেয়ার প্লাস ১০ এর উপরের ভার্সনগুলো দিয়ে সহজে ডাউনলোড করা যায়।গুগল অ্যাপসের ইমেইল ঠিকানা পরিবর্তন করা
ধাপ১) এজন্য গুগল অ্যাপসে লগইন করে Organization & users এ ক্লিক করুন।
ধাপ২) এবার যে ইমেইলটির ঠিকানা পরিবর্তন করতে চান সেটির উপরে ক্লিক করে Rename user এ ক্লিক করুন তাহলে একটি উইন্ডো আসবে।
কিভাবে গুগল সার্স রেজাল্টে ফেজবুক লাইক বক্স যোগ করা যায়
Big GiF to Small Gif Resizer
এখান থেকে ডাউনলোড করে নিন।
রান কমান্ডের যত ব্যবহার
একসেসিবিলিটি কন্ট্রোলস – access.cpl
একসেসিবিলিটি উইজার্ড – accwiz
এড হার্ডওয়্যার উইজার্ড – hdwwiz.cpl
এড/রিমুভ প্রোগ্রামস – appwiz.cpl
Best Online PDF File Converter free
অভ্র পোর্টেবল ইউনিকোড লেখার কীবোর্ড
বর্তমানে বাংলায় ওয়েবসাইট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েবসাইট দেখার জন্য ইউনিকোড ভিত্তিক ফন্টের এবং তৈরী করার (ইউনিকোড লেখার) জন্য কীবোর্ডের প্রয়োজন হয়। ২০০৩ সালে উইন্ডোজে বাংলা লেখার প্রথম কীবোর্ড অভ্র আনলেও দীর্ঘ চার বছর পরে অভ্রই প্রথম পোর্টেবল সফটওয়্যার আনলো। অভ্র স্টান্ডার্ড কীবোর্ড ব্যবহার করতে হলে কম্পিউটারে ইনষ্টল করতে হয়, ফলে নিজের কম্পিউটার ছাড়া অন্য কোথাও যেখানে সফটওয়্যার ইনষ্টল করার সুবিধা নেই সেখানে অভ্র স্টান্ডার্ড কীবোর্ড ব্যবহার করা যেতো না কিন্তু অভ্র পোর্টেবল কীবোর্ড সেসব ঝামেলা থেকে মুক্ত। অভ্র পোর্টেবল সফটওয়্যারের সুবিধা হচ্ছে এটা ইনষ্টল করার প্রয়োজন হয়না। সিডি বা যে কোন রিমুভেবল ডিক্স থেকেই সরারসরি সফটওয়্যারটি চালানো যাবে। ফলে লিমিটেড ইউজাররাও (সাইবার ক্যাফে, অফিসে বা অন্য কোথাও যেখানে সফটওয়্যার ইনষ্টল করার সুবিধা নেই) ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবে, এছাড়া সফটওয়্যার বন্ধ করার পরেও কম্পিউটারে কোন রেজিস্ট্রি পরিবর্তন হয় না। অভ্র পোর্টেবল সফটওয়্যারটি চালু করলে ভার্চুয়াল বাংলা ফন্ট ইনস্টলারের মাধ্যমে সিয়াম রুপালী নামে একটি ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট আসবে এবং অনায়াসে ইউনিকোডে বাংলা লেখা ও দেখা যাবে। অভ্র সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করতে
সিস্টেম রিষ্টোরঃ মুছে যাওয়ায় শেষ কথা নয়
অসাবধানবসত কোন ফাইল মুছে ফেলেছেন বা অপ্রয়োজনীয় ফাইলটি মুছে ফেলার পরে ফাইলটি পাওয়া জরুরী, এমতবস্থায় আপনার ফাইলটি উদ্ধার করতে পারবেন সিস্টেম রিষ্টোর করার মাধ্যমে। এজন্য Start Menu/Programs/Accessories/System Tools/System Restore থেকে সিলেক্ট করুন এবং সিস্টেম রিষ্টোর উইন্ডো আসবে এখানে Restore my computer to an earlier time অপসন বাটন সিলেক্ট করে Next বাটনে কিক করুন। এরপরের উইন্ডোতে রিষ্টোর ক্যালেন্ডার আসবে যেখানে রিষ্টোর পয়েন্টগুলো বোল্ড অবস্থায় থাকে। এখানে রিষ্টোর পয়েন্ট সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন তাহলে সিস্টেম রিষ্টোর হয়ে কম্পিউটার রিষ্টার্ট হবে। যে তারিখের পয়েন্টে সিস্টেম রিষ্টোর করবেন সে তারিখের পরে মুছে যাওয়া সকল ফাইল এবং আনইনষ্টল করা ফাইলগুলো ফিরে আসবে তবে তার পরে ইনষ্টল করা ফাইলগুলো পূর্বের অবস্থায় থাকবে। এজন্য সিস্টেম রিষ্টোরকে টার্নঅফ করা উচিৎ নয়। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা থাকলে আপনি সিস্টেম রিষ্টোর করার সুবিধা পাবেন না। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা আছে কিনা দেখার জন্য কন্টোল প্যানেল থেকে সিস্টেম কন্টোলটি ওপেন করলে সিস্টেম প্রোপার্টিস আসবে এখানে সিস্টেম রিষ্টোর ট্যাবে ক্লিক করলে দেখতে পাবেন সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা আছে কি না। সিস্টেম রিষ্টোর টার্নঅফ করা থাকলে টিক টিহ্ন উঠিয়ে দিলেই হবে।
নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য কম্পিউটার খোলা
আপনার কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকতে পারে যার আলাদা পাসওয়ার্ডও থাকতে পারে। তবে আপনি চাইলে একটি নির্দিষ্ট ব্যবহারকারী সয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকতে পারবে। এজন্য রানে (StartRun) গিয়ে লিখুন CONTROL USERPASSWORDS2। এবার এখানে কোন ব্যবহারকারী সয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ঢুকতে পারবে তা নির্বাচন করে Users must enter a Username and password to use the computer বক্স থেকে চিক চিহ্ন তুলে দিন। Apply বাটনে ক্লিক করুন। এবার Automatically logged on ডায়ালগ বক্স আসবে। এখানে ঐ ব্যবহারকারীর পাসওয়ার্ড দিন এবং OK করুন। এবার User account এ OK করুন। এবার কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করে দেখুন নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য কম্পিউটার খুলে গেছে।
আগের অবস্থায় ফিরে যেতে হলে Users must enter a Username and password to use the computer বক্সে চিক চিহ্ন দিলেই হবে।
আপনার নামের ই-মেইল ঠিকানা তৈরী করা
আমরা সাধারণত বিনামূল্যে মেইল সেবা পেতে ইহাহু, জিমেইল বা হটমেইল ইত্যাদি ব্যবহার করে থাকি। এসব ইমেইল ঠিকানার শেষে উক্ত ডোমেইন যুক্ত থাকে। যেমন আপনার ই-মেইল ঠিকানা akmborhanice[at]gmail.com হতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন জিমেইল বা ইহাহু নয় আপনার নিজস্ব ডোমেইনেই আপনার ই-মেইল ঠিকানা ˆতরী করতে। বিনা খরচেই আপনি তা করতে পারেন। এ জন্য আপনার একটি জিমেইল (একাউন্ট) ই-মেইল এবং www.dot.tk তে ডোমেইন রেজিষ্ট্রেশন থাকতে হবে। ধরে নিচ্ছি আপনার উভয় যায়গাতে একাউন্ট আছে। কারণ জিমেইল একাউন্ট এখন খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি www.dot.tk তে akmborhanice নামে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনার (শর্টকাট) ওয়েব সাইটের ঠিকানা www.akmborhanice.tk এবং এক্ষেত্রে আপনার ইমেইল ঠিকানা হতে পারে info[at]akmborhanice.tk বা yourname[at]akmborhanicem.tk। এভাবে আপনি প্রতিটি ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য সর্বাধিক ৫টি ই-মেইল ঠিকানা খুলতে পারেন।




