Showing posts with label ইন্টারনেট টিপস. Show all posts
Showing posts with label ইন্টারনেট টিপস. Show all posts

গুগল পেজ র‌্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্তর ইতিহাস


এটা একটা মাত্র ছবি যার সাহায্যে গুগলের পেজ র‌্যাংকের শুরু থেকে ২০১২ পর্যন্ত সব এক্টিভিটিজ দেখান হয়েছে । যেমনঃ শুরুতে দেখান হচ্ছে যে ১৯৯৮ সালে প্রথম কোন সার্স ইঞ্জিন লিংকের উপর ডিপেন্ড করে ওয়েব সাইটের র‌্যাংক করা শুরু করে । এর পর কত সালের কত তারিখে কি কি আপডেট হয় তা এক এক করে সব দেখান হয়েছে এই গ্রাফটিতে ।

জিমেইল আসছে পুরো নতুন চেহারায়


সার্চ জায়ান্ট গুগলের মেইল সার্ভিস ‘জিমেইল’ পুরো নতুন রূপে আসছে বলেই তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্যে প্রকাশ পেয়েছে, নতুন চেহারার জিমেইল তৈরির কাজটি সম্পন্ন করে ফেলেছে গুগল। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।

জিমেইল এর নতুন চেহারার এই তথ্য একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে ফাঁস হয়েছে। অবশ্য ভিডিওটি প্রকাশ পাওয়ার পরপরই ইউটিউব থেকে সরিয়ে এটিকে প্রাইভেট অপশনে নিয়ে যাওয়া হয়েছে। তবে ফাঁস হওয়া ভিডিটিতে দেখা গেছে, জিইমেইলে আপডেটেড সার্চ বক্স, পরিছন্ন ডিজাইন ছাড়াও নতুন অনেক অপশন যোগ হচ্ছে।

ইউটিউবের কিছু টিপস


ভিডিও আপলোড এবং শেয়ারিং এর জন্য ইউটিউব বিশ্বব্যাপী জনপ্রিয়। কিন্তু এই সাইট থেকে সরাসরি ডাউনলোড করার কোন সুবিধা নেই। অবশ্য আইডিএম কিংবা রিয়েল প্লেয়ার প্লাস ১০ এর উপরের ভার্সনগুলো দিয়ে সহজে ডাউনলোড করা যায়।

যেমন : http://www.youtube.com/watch?v=9kCinKpY2MM এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তবে ভিডিও এর উপর রাইট ক্লিক করে Download FLV Video with IDM > Download Last requested FLV video ক্লিক করে সহজে ভিডিও টির FLV ফরমেট ডাউনলোড করে নিতে পারেন।
 কিন্তু সমস্যা হয় অন্যসময়। ধরুন আপনি আপনার বন্ধুর বাসায় যদি ইউটিউব ব্যবহার করেন আর যদি তার পিসিতে IDM / Real Player 11 না থাকে তখন। সেইসময় কি করবেন তা নিচের কোন একটা পথ বেছে নিতে পারেন.....

ফেসবুকের পেজে নিজস্ব একটি ট্যাব


জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকে অনেকেরই নিজের বা কোম্পানী বা কোন পণ্যের নামে ফেসবুকের পেজ রয়েছে। এসকল পেজে ইচ্ছামত ট্যাব বা তথ্য যোগ করা যায় না। তবে চাইলে পেজটিকে নিজের ইচ্ছামত আরেকটু সাজিয়ে নেওয়া যায় নতুন একটি ট্যাব দ্বারা। ফেসবুকের পেজে নতুন ট্যাব যুক্ত করার দারুন একটি ওয়েবসাইট হচ্ছে থ্রুসোস্যাল ডট কম।
এজন্য প্রথমে www.thrusocial.com সাইটে গিয়ে Sign In বা Try It Free এ ক্লিক করে ফেসবুক দ্বারা লগইন করুন। তাহলে আপনার পেজগুলোর তালিকা দেখা যাবে। এখানে New Tab এ ক্লিক করলে কি ধরনের ট্যাব নিবেন তার একটি ড্রপ-ডাউন আসবে, একটি পছন্দ করে Create Tab বাটনে ক্লিক করুন। এবার ফ্রি টেমপ্লেট থেকে একটিতে ক্লিক করে Use Template বাটনে ক্লিক করুন। এবার পেজটিকে ইচ্ছামত তৈরী করে Publish বাটনে ক্লিক করে ফেসবুকের পেজে গিয়ে দেকুন ট্যাবটি দেখা যাচ্ছে। পরবর্তিতে থ্রুসোস্যালে কোন পেজের ট্যাবে সম্পাদনা করলে তা সয়ংক্রিয়ভাবে ফেসবুকের পেজের ট্যাবে প্রদর্শিত হবে। ফ্রি অ্যাকাউন্ট হিসাবে একটি পেজে একটি ট্যাবই তৈরী করা যাবে।

কিভাবে ফেসবুকে ভিডিও চ্যাটিং করুতে পারব


জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকের ওয়েবসাইট ফেসবুক ভিডিও চ্যাটিং চালু করলো। ফেসবুক এভং স্কাইপ এর এই ‘ভিডিও কলিং’ এর ফলে ফেসবুকের ৬০ কোটি গ্রাহকরা তাদের বন্ধুদের সাথে ভিডিও চ্যাটিং করতে পারবে। এজন্য অবশ্য একটি প্লাগইনটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

প্লাইনটি ইনস্টল করার জন্য www.facebook.com/videocalling গিয়ে Get Started এ ক্লিক করুন তাহলে চ্যাটিং প্যানেল আসবে। এখানে যেকোন বন্ধুর নামের উপরে ক্লিক করে দেখুন ভিডিও (Start a Video Call) নামে একটি বাটন আছে। এই বাটনে ক্লিক করলে Set up video calling? উইন্ডো আসবে যেখানে Setup বাটনে ক্লিক করলে প্লাগইনটি ডাউনলোড হবে। এবং বন্ধুটির নিকটে কল যাবে। আর যদি আগে থেকে প্লাগইনটি ইনস্টল করা থাকে তাহলে স্বভাবিকভাবে বন্ধুদেরকে ভিডিও কল করতে পারবেন।বিস্তারিত জানা যাবে ফেসবুকের ভিডিও কলিং এর হেল্প সেন্টারে ।

‘গুগল প্লাস’ কি ? এর কিছু তথ্য জেনে নিন


জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের সাইট ফেসবুকের নতুন প্রতিদ্বন্দ্বি হিসাবে আসলো সার্চ জায়ান্ট গুগল ইনকোর্পরেশনের গুগল প্লাস (গুগল+)। গুগলের আরেক সামাজিক সাইট অরকুট জনপ্রিয়তা না পেয়ে নতুন এই সামাজিক নেটওয়ার্কের সাইট নিয়ে আসলো। এখন দেখার বিষয় ফেসবুকের সাথে এটা কতটা পাল্লা দিয়ে চলতে পারে। তবে গুগল প্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা জিমেইল থেকে ব্যবহার করা যায়, ফলে নতুন করে লগইন করতে হবে না।

গুগল+ এর ঠিকানা হচ্ছে https://plus.google.com। অনেকটাই ফেসবুকের আদলে তৈরী এই গুগল প্লাস। এখানে ফেসবুকের মত সার্কেল তৈরী করা যাবে আর ছবি এবং ভিডিও আপলোড করা যাবে। এতে রয়েছে ফটো ট্যাব, ভিডিও ট্যাব, +১ ট্যাব, বাজ ট্যাব। যাদের গুগল প্লাস অ্যাকাউন্ট নেই তারাও অন্যের গুগল প্লাস প্রোফাইল দেখতে যেমনটি হয় না ফেসবুকে। আর এসবই গুগল সার্চে দেখাবে কিনা তা নির্ধারণ করা যাবে প্রোফাইলে।

গুগল অ্যাপসের ইমেইল ঠিকানা পরিবর্তন করা


যারা ইমেইল ব্যবহার করেন তা নিশ্চয় জানেন ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করা যায় না। সমপ্রতি গুগল তাদের অ্যাপস্‌ ব্যবহারকারীদেরকে ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করা সুবিধা দিয়েছে। খুব সহজেই গুগল অ্যাপসের নিয়ন্ত্রক তার ব্যবহারকারীর ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করতে পারবে।
ধাপ১) এজন্য গুগল অ্যাপসে লগইন করে Organization & users এ ক্লিক করুন।
ধাপ২) এবার যে ইমেইলটির ঠিকানা পরিবর্তন করতে চান সেটির উপরে ক্লিক করে Rename user এ ক্লিক করুন তাহলে একটি উইন্ডো আসবে।

কিভাবে গুগল সার্স রেজাল্টে ফেজবুক লাইক বক্স যোগ করা যায়


কোন লিংক বা আর্টিকেল পছন্দ হলে আমরা সাধারণত ফেসবুকে লাইক করে থাকি। ফায়ারফক্স, গুগল ক্রোম এবং ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারকারীরা গুগল সার্চের কোন ফলাফল পছন্দ হলে ফেসবুকে লাইক করতে পারবে। এজন্য http://crossrider.com/install/124-google-like থেকে এ্যাড-অন্স/প্লাগইনটি ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। এবার গুগলে সার্চ করে দেখুন ফলাফলের ডানে ফেসবুক লাইক বাটন দেখা যাচ্ছে এবং কত লাইক করা হয়েছে তার সংখ্যারও আছে। ফেসবুকে লগইন করা থাকলে ইতিপূর্বে লাইক করা ব্যাক্তিদের ছবিও দেখা যাবে।

ফেসবুকের সব খুঁটিনাটি একসাথে


বর্তমানে ফেসবুক খুবই জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট। ফেসবুকের খুঁটিনাটি বিষয় এখন জানাবো।
রেজিস্ট্রেশন করা: ফেসবুকে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে। এজন্য www.facebook.com সাইটে যান। এবার Sign Up অংশের ফরম পূরণ করে Sign Up বাটনে ক্লিক করুন এবং Security Check এর শব্দদ্বয় লিখে Sign Up বাটনে ক্লিক করলে ফেসবুকের একাউন্ট খোলা হবে। এরপরে ইমেইলে প্রাপ্ত ফেসবুকের মেইলের লিংকে ক্লিক করে ইমেইল ঠিকানা নিশ্চিত করতে হবে।
মোবাইলে ফেসবুক: ফেসবুকের ভক্তরা চাইলে তাদের GPRS উপযোগী মোবাইলেও ফেসবুক ব্যবহার করতে পারেন। এজন্য m.facebook.com ঢুকে স্বাভাবিকভাবে ইমেইল এবং পাসওয়ার্ড দ্বারা প্রবেশ করতে পারবেন। এর ইমেইল ঠিকানা ছাড়াও মোবাইল নম্বর ব্যবহার করে ফেসবুকে একাউন্ট খোলা যায়। এজন্য m.facebook.com থেকে Need an account? Sign up using your phone here এর here লেখা লিংকে ক্লিক করুন এবং নাম, কান্ট্রি কোডসহ মোবাইল নম্বর, পাওয়ার্ড দিয়ে Sign up করুন। এরপরে ফেসবুক থেকে প্রাপ্ত এসএমএস এর পিন নম্বরট পরবর্র্তী পেজে দিয়ে একাউন্ট সক্রিয় করুন। এই একাউন্ট দ্বারা কম্পিউটারে ব্যবহার করতে চাইলে লগইন করার সময় ইমেইলের স্থলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দ্বারা লগইন করতে হবে।

Best Online PDF File Converter free


বর্তমানে পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরমেট) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফন্ট ঝামেলা এবং ডকুমেন্টের ফরমেট অক্ষুন্ন রাখতে পিডিএফ এর প্রয়োজন হয় বেশী। কিন্তু পিডিএফ তৈরীর সফটওয়্যার আপনার কাছে না থাকেলেও অনলাইনে সরাসরি পিডিএফ তৈরী করা যায়। এতে মাইক্রোসফট অফিস, ইমেজ, ওয়েব পেজ, হেল্প ফাইল, ভিজিএফ ফাইলকে পিডিএফ তৈরী করা এবং পিডিএফ ফাইলকে মাইক্রোসফট অফিসে রুপান্তর করা যায়। এজন্য

অভ্র পোর্টেবল ইউনিকোড লেখার কীবোর্ড


বর্তমানে বাংলায় ওয়েবসাইট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়েবসাইট দেখার জন্য ইউনিকোড ভিত্তিক ফন্টের এবং তৈরী করার (ইউনিকোড লেখার) জন্য কীবোর্ডের প্রয়োজন হয়। ২০০৩ সালে উইন্ডোজে বাংলা লেখার প্রথম কীবোর্ড অভ্র আনলেও দীর্ঘ চার বছর পরে অভ্রই প্রথম পোর্টেবল সফটওয়্যার আনলো। অভ্র স্টান্ডার্ড কীবোর্ড ব্যবহার করতে হলে কম্পিউটারে ইনষ্টল করতে হয়, ফলে নিজের কম্পিউটার ছাড়া অন্য কোথাও যেখানে সফটওয়্যার ইনষ্টল করার সুবিধা নেই সেখানে অভ্র স্টান্ডার্ড কীবোর্ড ব্যবহার করা যেতো না কিন্তু অভ্র পোর্টেবল কীবোর্ড সেসব ঝামেলা থেকে মুক্ত। অভ্র পোর্টেবল সফটওয়্যারের সুবিধা হচ্ছে এটা ইনষ্টল করার প্রয়োজন হয়না। সিডি বা যে কোন রিমুভেবল ডিক্স থেকেই সরারসরি সফটওয়্যারটি চালানো যাবে। ফলে লিমিটেড ইউজাররাও (সাইবার ক্যাফে, অফিসে বা অন্য কোথাও যেখানে সফটওয়্যার ইনষ্টল করার সুবিধা নেই) ঝামেলা ছাড়া ব্যবহার করতে পারবে, এছাড়া সফটওয়্যার বন্ধ করার পরেও কম্পিউটারে কোন রেজিস্ট্রি পরিবর্তন হয় না। অভ্র পোর্টেবল সফটওয়্যারটি চালু করলে ভার্চুয়াল বাংলা ফন্ট ইনস্টলারের মাধ্যমে সিয়াম রুপালী নামে একটি ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্ট আসবে এবং অনায়াসে ইউনিকোডে বাংলা লেখা ও দেখা যাবে। অভ্র সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করতে

মেপে নিন ইন্টারনেটের গতি


আমরাতো সকলেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। কেউ ব্রডব্যান্ড লাইন কেউবা মোবাইলের সাহায্যে কেউবা ওয়াইফাই বা ঔয়াইম্যাক্স  ব্যাবহার করে থাকি কিন্তু আমরা কি আমাদের ইন্টারনেটের গতি কত তা কি কখনও মেপে দেখেছি। আমরা সাধারণত ইন্টারনেটের সর্বচ্চো গতিকে দেখে থাকি কিন্তু প্রতি সেকেন্ডের গতি দেখতে পাবেন নেট মিটারের সাহায্যে । এবার দেখে নিন আপনার প্রভাইডারের দেওয়া নেট স্পীড কত ,।

ইন্টারনেট থেকে এসএসএস , ফ্রীএমএমএস ,ফ্রীরিংটোন , ফ্রী ওয়ালপেপার প্রেরন করুন


বিনামূল্যে ইন্টারনেট থেকে মোবাইলে এসএমএস করা যায় বেশ কয়েকটি ওয়েবসাইট থেকে। এমনই কিছু ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো।
www.clickatell.com – এখান থেকে গ্রামীণফোন ও বাংলালিংকে এসএমএস করা যাবে। এখানে রেজিষ্ট্রেশনের সময় ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর (গ্রামীণফোন বা বাংলালিংকে) লাগবে, কারণ মোবাইল নম্বরে ও ইমেইলে একটি করে কোড আসবে, যার সাহায্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এসএমএস করা যাবে। তবে একটি মোবাইল নম্বর দিয়ে তিনবারের বেশী রেজিষ্ট্রেশন করা যাবে না। একবার রেজিষ্ট্রেশনে বাংলালিংকে ১২টি অথবা গ্রামীণফোনে ১০টি এসএমএস করা যাবে। এই সাইটে সবচেয়ে মজার সুবিধা হচ্ছে আপনি যে নম্বরে এসএমএস করবেন সেখানে আপনার সেন্ডার আইডি পরিবর্তন করে অন্য নম্বর বা নাম ব্যবহার করতে পারেন ফলে প্রাপক উক্ত নাম বা নম্বর থেকে এসএমএস পাবে।

আপনার নামের ই-মেইল ঠিকানা তৈরী করা


আমরা সাধারণত বিনামূল্যে মেইল সেবা পেতে ইহাহু, জিমেইল বা হটমেইল ইত্যাদি ব্যবহার করে থাকি। এসব ইমেইল ঠিকানার শেষে উক্ত ডোমেইন যুক্ত থাকে। যেমন আপনার ই-মেইল ঠিকানা akmborhanice[at]gmail.com  হতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন জিমেইল বা ইহাহু নয় আপনার নিজস্ব ডোমেইনেই আপনার ই-মেইল ঠিকানা ˆতরী করতে। বিনা খরচেই আপনি তা করতে পারেন। এ জন্য আপনার একটি জিমেইল (একাউন্ট) ই-মেইল এবং www.dot.tk তে ডোমেইন রেজিষ্ট্রেশন থাকতে হবে। ধরে নিচ্ছি আপনার উভয় যায়গাতে একাউন্ট আছে। কারণ জিমেইল একাউন্ট এখন খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি www.dot.tk তে akmborhanice নামে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনার (শর্টকাট) ওয়েব সাইটের ঠিকানা www.akmborhanice.tk এবং এক্ষেত্রে আপনার ইমেইল ঠিকানা হতে পারে info[at]akmborhanice.tk বা yourname[at]akmborhanicem.tk। এভাবে আপনি প্রতিটি ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য সর্বাধিক ৫টি ই-মেইল ঠিকানা খুলতে পারেন।

দেখুন কে আপনার পাঠান ইমেইল টি পড়েছে এবং কতবার পড়েছে।


আপনি কাউকে মেইল করেছেন, সেই মেইলটি প্রাপক পড়েছে কিনা তা স্বাভাবিকভাবে জানার উপায় নেই। এমন কোন পদ্ধতি যদি থাকতো যে মেইল পড়ার সাথে সাথে আপনি জানতে পারবেন তাহলে কেমন হতো! ‘স্পাই পিগ’ দ্বারা এমনই সুবিধা পাওয়া যাবে।
ধাপ১) এজন্য www.spypig.com এ আপনার মেইল ঠিকানা দ্বারা রেজিষ্ট্রেশন করতে হবে।
ধাপ২) বাম পাশের প্যানেলে MySpyPig Factory এ ক্লিক করে Your email address এ আপনার মেইল ঠিকানা (যে ঠিকানাতে মেইল পড়ার তথ্য জনতে চান)।
ধাপ৩) Your message title এ মেইল শিরোনাম দিন।
ধাপ৪) Select your SpyPig tracking image এ ছবি নির্বাচন করুন। এই ছবিটিই মেইল পড়ার বিষয়টি ট্রেকিং করবে, যা মেইলের সাথে মেইল করে পাঠাতে হবে। আপনার চাইলে আপনার পছন্দের ছবি যুক্ত করতে পারেন।
ধাপ৫) Click to Create My SpyPig বাটনে ক্লিক করুন।

আপনার Gmail Auto response খুব সহজেই চালু করুন


আচ্ছা এমন হলে কেমন হয় যে , কেউ আপানাকে মেইল কারল আর আপনি যে মেইল্টা পেয়েছেন তার উত্তর চলে যাবে মেইল যিনি পাঠিয়েছেন তার কাছে । কিংবা আপনি গ্রামের বাড়িতে বেড়াতে গেছেন আর গ্রামে হয়ত ইন্টারনেট বা ইমেইল করার কোন সিস্টেম নাই ,তার আপনাকে পাঠানো ইমেইল সেন্ডারের কাছেও একটা অট মেসেজ গেল যে আপনি আপাতত দূরে আছেন আর ফিরে এসেই আপনার কাজ সারতে পারবেন ।তাইলে এটা অনেক ভাল হয় । অন্তত আমার কাজে লাগে এই বিষয় টা । তাই আপনাদের সাথে শেয়ার করলাম ।
বেশির ভাগ মানুষেই জিমেইল ব্যবহার করেন তাই জিমেইলের উপায় দেখালাম।

পর্ণ সাইট বন্ধে বাংলাদেশের প্রথম ফ্রী Anti-Porn সফটওয়্যার ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি+মিঃ আলমাস ভাই


বর্তমানে আমাদের দেশে ইভটিজিং নামের একটি শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে। এর জন্য আমরা কত খানি দায়ী তা হয়তো পরিষ্কার ভাবে জানা যাবে না। তবে ইভটিজিং এর জন্য আমরা কত টুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়। আর এই সমস্যর অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ থেকে। আজ আমাদের দেশের এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় প্রায় প্রাথমিক স্তরেই।

আপনার পাঠান ইমেইল ফেরৎ আনুন খুব সহজেই


আপনি একটা ইমেইল করেছেন  জিমেইল থেকে , কিন্তু মেইল সেন্ড করার পরে দেখতে পেলেন যে ভূল করে কোন একটা ভূল তথ্য দিয়ে দিয়েছেন, কিংবা এক জনকে পাঠাতে গিয়ে অন্য আর এক জনকে পাঠিয়ে দিয়েছেন । এখন উপায় ?  হ্যা আমাদের এই মানবিক দূর্বলতার জন্য গুগল/জিমেইল একটা সমাধানের উপায় রেখেছে ,যা আমরা অনেকেই জানি আর অনেকেই জানিনা । আর সেটি হলঃ আপনি ইচ্ছা করলেই যে কোন পাঠানো মেইল ৩০ সেকেন্ডের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন। যাদের কাছে এটি পুরনো খবর তেদের জন্য নতুন খবরটি হলো

৩ উপায়ে আপনার ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিন খুব সহজেই


আজ আমি আপনাদের একটা দারূন ট্রিকের কথা বলব যেটা দিয়ে আপনার ইন্টারনেট স্পিডকে বাড়িয়ে দিতে পারবেন ।
১ নং পদ্ধতি
এজন্য প্রথমেই স্টার্ট Start থেকে রান Run এ যান আর gpedit.msc টাইপ করুন । আর ইন্টার enter দিন ।

বাংলাদেশে বহূল ব্যবহৃত প্রয়োজনীয় ফরম সমূহ


আমাদের নিত্য দিনে অনেক জিনিসেই প্রয়োজন হয়ে পরে । কখনো এমন সব জিনিসের প্রয়োজন হয় যা জোগার করতেই দিন শেষ । যেমন পাসপোর্ট আবেদন ফর্ম বা ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্ম বা হতে পারে  আয়কর রিটার্ন ফর্ম  । এর জন্য আমাদের হয়ত নিজে বা অন্য কাউকে দিয়ে আনাতে হয় । আর আমাদের দেশের অনেক সরকারী কর্মকর্তা/কর্মচারীদের যা ভাব থাক তা নিয়ে আর নাইবা ঘাটলাম ।
তবে আমি আজ এই সমস্যার একটা  ঝাক্কাস সমাধান পেয়েছি আর তা সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি নাই । নিন কোন কোন ফর্ম আপনার লাগবে । একে একে সব ।  

 

Blog Archive